জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে থানার এসআই আল আমিন, এসআই দিপংকর হালদার, এসআই কবির আহমদ, এএসআই এখলাছুর রহমান, এএসআই জমির উদ্দিনসহ সঙ্গীয় পুলিশদল অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হল- জগন্নাথপুর থানার এফআইআর নং-০৮, তারিখ-১৬/০৩/২৬খ্রিঃ, জিআর-৩৪, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০ (ক) এর এজাহার নামীয় আসামী মোঃ মোশাহিদ মিয়া (৫৬), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-সূর্বণকোনা, মোঃ জালাল উদ্দিন (৩৭), পিতা-মোঃ ফজর আলী, সাং-রসুলপুর মকবুলাবাদ, মো. আখলাক মিয়া (২৬), পিতা- মৃত মফিজ আলী, সাং- নোয়াগাঁও এবং মোঃ রাজা মিয়া (৪৫), পিতা- মৃত হারিছ আলী, সাং- পাইলগাঁও পূর্বপাড়া।
থানা সূত্র জানায়, মঙ্গলবার গ্রেফতারকৃত আসামিদের পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।