সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৩৫:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৩৫:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ছাতকে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক আলমগীর হোসেন নিহত হয়েছেন। গত সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলমগীর হোসেন বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার সুহিতপুর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি লেগুনার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় শিক্ষক আলমগীর হোসেন গুরুতর আহত হন। অটোরিকশার যাত্রী ছিলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com