ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলার কৈতক হাসপাতালের হলরুমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রিফ্রেশার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
জলবায়ু পরিবর্তন প্রকল্পের অর্গানাইজার মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. আলা উদ্দিন, এরিয়া ম্যানেজার ওয়াসিম আকরাম, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মালিক, ইউপি সদস্য অজিত কুমার দাশ, দিলোয়ার হোসাইন, জুবায়ের আহমদ, রাসেল আহমদ, মিছবাহউল ইসলাম, হারান ধর, রীনা, আব্দুর রহমান, হাজিজুর রহমান, নুর মেম্বার, আমতর মেম্বার তানভীর হোসেন, কামরুল হাসান, আবু তাহের, আবুল বশর, বদরুল আলম, আ. হাদি, জাহিদ হোসাইন ও আশিকুল হকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যখাতে সম্ভাব্য ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে জনগণকে প্রস্তুত করা গেলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় ও অংশগ্রহণমূলক সেশনের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়।