স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বসবাসরত জামালগঞ্জ উপজেলাবাসীর সামাজিক সংগঠন ‘আমরা জামালগঞ্জবাসী’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারপূব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমরা জামালগঞ্জবাসী সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুল আফিন্দী। এতে অতিথি হিসেবে জেলার বিশিষ্টজন, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ নূরুল আফিন্দী বলেন, জামালগঞ্জ উপজেলার মানুষের পার¯পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই আমরা জামালগঞ্জবাসী সংগঠন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি সমাজকল্যাণে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।