দিরাই প্রতিনিধি ::
বর্ণমালা প্রিন্টিংয়ের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের একটি হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, ধল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমেদ, সাংবাদিক মোশাহিদ আহমেদসহ বিভিন্ন শ্রেণিপেশার জনগণ উপস্থিত ছিলেন। অতিথিদের স্বাগত জানান, বর্ণমালা প্রিন্টিংএর পরিচালক মোহাম্মদ উজ্জ্বল মিয়া।