দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সুবিধাবঞ্চিত অসহায় দুইশত পরিবারের মাঝে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে গছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
যুক্তরাজ্যস্থ ইউনিভার্সেল রিলিফ ট্রাস্টের সহযোগিতায় এবং হক সেবা টাস্টের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতাও পরিচালক যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোহাম্মদ কামরুল হক।
চৌধুরী মোহাম্মদ নাসের-এর সভাপতিত্বে ও প্রভাষক মোস্তাক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, সালিশ ব্যক্তিত্ব বাবুল চৌধুরী, শিক্ষক সুরুজ আলী খান, ইউপি সদস্য আবুতাহের, বাবুল চৌধুরী প্রমুখ।