পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৮:৪০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৮:৪০:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম বিষয়ে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন, নূরুর রব চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, মাওলানা মফিজুর রহমান, মাওলানা আবু সাঈদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এসকেএম জিয়াউল বারী, বিএনপি নেতা নাদের আহমদ, আবুল হোসেন শওকত, সেলিম উদ্দিন আহমদ, এনএসআই-এর উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেজাউল হক, সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুন নুর এবং সাধারণ স¤পাদক নুর উদ্দিন মিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাতের সময়সূচি নির্ধারণ, শহর পরিচ্ছন্ন রাখা, ঈদের দিন বাদ্যযন্ত্র ব্যবহার থেকে বিরত থাকা, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন, আলোকসজ্জা করাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com