স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উক্ত সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টাম-লীর সদস্য ডা. এনামুল হক খান, ডা. জসীম উদ্দিন খান, সংগঠনের সহ-সভাপতি ও এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস. কে. এম. জিয়াউল বারী, সুরমা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. আমিনুল ইসলাম, সংগঠনের সাধারণ স¤পাদক মো. আলমগীর কবীর ও সাংগঠনিক স¤পাদক মো. হবিকুল ইসলাম।
সভা সঞ্চালনা করেন সমিতির সদস্য জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফয়জুর রহমান।
আলোচনা সভার শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে সংগঠনের অন্যান্য সদস্য, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।