ডিসি সম্মেলন শুরু ৩ মে

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:৫৮:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:৫৮:২৪ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: চলতি বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হবে আগামী ৩ মে। চার দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে ৬ মে। প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মে সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করবেন। ২০২৪ ও ২০২৫ সালে দুটি জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে মার্চ ও ফেব্রুয়ারি মাসে। সোমবার (৯ মার্চ) ডিসি সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিতে সব সচিব এবং মন্ত্রী প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা। চিঠিতে বলা হয়, আগামী ৩ থেকে ৬ মে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন। জেলা প্রশাসক সম্মেলন চলাকালে মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবেরা বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিচ্ছিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয় সম্পর্কিত অধিবেশন হবে বলে চিঠিতে জানানো হয়েছে। সরকারের নীতি-নির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com