স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার ঐতিহ্যবাহী মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদ্রাসার জমি সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় মাদ্রাসা ক্যা¤পাসের মোট ১৫০ শতাংশ জমির মধ্যে বিল্ডিং ও পুকুরসহ ১০৯ শতাংশ দখলাধীন জমি ছাড়া বাকি জমির দখল সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাদ্রাসার দখলবিহীন প্রায় ৭ একর ২০ শতাংশ জমি দ্রুত উদ্ধার করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতি বাড়ানো, ঝরেপড়া রোধ, গণসংযোগ বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের স¤পদ সংরক্ষণে সহযোগিতা করার লক্ষ্যে মাদ্রাসার গভর্নিং বডির সহযোগিতায় ১৩ সদস্য বিশিষ্ট “মাদ্রাসা উন্নয়ন উপ-কমিটি” গঠন করা হয়।
উন্নয়ন উপ-কমিটির সদস্যরা হলেন- মো. আবুল কাশেম, হুসেন আলী মাস্টার, রুহুল আমিন মেম্বার, নুরুল আলম সাগর, সুলতান আহমেদ, মুর্শিদ আলম, শাহ আমম, মুশাহিদুল ইসলাম, রমিজ উদ্দিন মোল্লা, মো. নূরে আলম সিদ্দিকী, মো. নূরুদ্দিন, মো. আব্দুল মালেক ও মো. আব্দুল লতিফ।
সভায় উপস্থিত সবাই মাদ্রাসার উন্নয়ন ও স¤পদ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাটি সঞ্চালনা করেন মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. নূর উদ্দিন।