স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের জলিলপুর এলাকায় সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি তিনটি নৌকা জব্দ করেছে পুলিশ। সোমবার পরিচালিত অভিযানে একটি স্টিল বডির বড় নৌকা এবং বালুভর্তি কাঠের দুটি নৌকা জব্দ করা হয়। অভিযানের সময় নৌকাগুলো নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব নৌকা জব্দ করা হয়। জব্দকৃত নৌকার মালিক, ড্রাইভার ও শুকানিদের বিরুদ্ধে বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।