জগন্নাথপুরে ভেজালবিরোধী অভিযানে জরিমানা আদায়

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৫১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৫১:০৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে গ্যাস সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ভেজালবিরোধী অভিযানে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর সদর বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন বিএসটিআইর কর্মকর্তা ও জগন্নাথপুর থানা পুলিশ। অভিযানকালে বিএসটিআই -এর নবায়নকৃত কাগজ না থাকায় জগন্নাথপুর পৌর পয়েন্টে অবস্থিত মুসলিম সুইটমিটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রিচমুন ফাস্টফুডের বেকারিও ঘুরে দেখে বিভিন্ন অসংগতির বিষয়ে সতর্ক করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com