ছাতক প্রতিনিধি ::
ছাতকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুব উল আলম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক লিপি আচার্য্য। এছাড়া বক্তব্য দেন সংস্কৃতিকর্মী মুকুল কান্তি দে ও নারীনেত্রী হোসনা আক্তারসহ অন্যান্যরা।