গৌরারংয়ে অবৈধভাবে পেট্রোল মজুদ, ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১০:৩৫:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১০:৩৫:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ পয়েন্টে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আহমেদাবাদ এলাকার চৌধুরী ট্রেডার্স নামে একটি দোকানে তল্লাশি চালিয়ে কাগজপত্রবিহীন ১১ ব্যারেল পেট্রোল মজুদ অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় দোকানের স্বত্বাধিকারী মো. সোহেল চৌধুরী (৩৫)-কে আটক করা হয়। তিনি আহমেদাবাদ গ্রামে মৃত গিয়াস চৌধুরীর পুত্র। পরে সংশ্লিষ্ট আইনে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড- ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড- প্রদান করেন। তাৎক্ষণিকভাবে তিনি ১০ হাজার টাকা জরিমানা পরিশোধ করেন। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, দন্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com