মাদক কারবারি রিংকু গ্রেফতার

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১০:১১:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১০:১১:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের চিহ্নিত মাদক কারবারি এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি রিংকু মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত রিংকু মিয়া শহরের উকিলপাড়া এলাকার আলী হায়দারের ছেলে। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, গ্রেফতারকৃত রিংকু মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অসংখ্য অভিযোগ রয়েছে। সে এর আগে অন্তত ৭টি মামলায় বিভিন্ন মেয়াদে জেল খেটেছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com