দিরাই প্রতিনিধি ::
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ), দিরাই। শনিবার সকালে দিরাই শিল্পকলা একাডেমী হলরুমে আলোচনা সভা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়।
দিরাই ওয়েভ-এর যুগ্ম সমন্বয়কারী হাফসা বেগমের সভাপতিত্বে এবং দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর ও ওয়েভ-এর যুগ্ম সমন্বয়কারী লিপিকা বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজানগর কৃষ্ণ পাবলিক চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ রঞ্জন পুরকায়স্থ, দিরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান, নাচনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইয়াসির আরাফাত, কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুবেনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের একে কুদরত পাশা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দিরাই ওয়েভ-এর সদস্য শাম্মী আক্তার, পারভীন বেগম, লিলি বেগম, রুপিয়া আক্তার, তাকমিনা, অপি রানী, সুবর্ণা আক্তার, বাবলী, নাজিয়া সরদার, ধ্রুপদী নন্দী, রাহেলা বেগম, সুস্মিতা মল্লিক, জয়শ্রী বিশ্বাস, দিরাই পিএফজির প্রশান্ত সাগর দাস, জুয়েল আহমদ, সৈদুর রহমান তালুকদার, শাহ আলম, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের আবু ইউসুফ, হাবিবুর রহমান প্রমুখ।