স্টাফ রিপোর্টার ::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি)-এর উদ্যোগে ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরতলীর সুরমা ইউনিয়নের সদরগর, আমিরপুর, আমিরগঞ্জ, কুরুতলা ও বাহাদুরপুর গ্রামের প্রায় দেড়শত অসহায় মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি ছোলা।
খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নূরুল ইসলাম বজলু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী হুমায়ূন মঞ্জুর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি ইউকের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মোশাহিদ, কোষাধ্যক্ষ সৈয়দ আতাউর রহমান, সুনামগঞ্জ সংগঠনের সাধারণ স¤পাদক লতিফুর রহমান রাজু, প্রচার ও প্রকাশনা স¤পাদক আকরাম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহজাহান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক চম্পা বেগম।
এ সময় স্থানীয় ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল মতিন, নুর হোসেন আজিজ, ওসমান গণি, অলি মড়ল, আব্দুন নূর প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী নিতে আসা বৃদ্ধ ইকবাল হোসেন বলেন, ঈদের সময় এ ধরনের সহায়তা পেয়ে তিনি খুবই খুশি। এতে পরিবার নিয়ে কয়েকদিন ভালোভাবে চলতে পারবেন। তিনি আশা করেন, প্রবাসীরা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবেন।
বৃদ্ধা সালেমা বেগম বলেন, তার ছয় সদস্যের পরিবারে মাত্র একজন উপার্জন করেন। দিনমজুরির সামান্য আয়ে সংসার চালানো কঠিন। প্রবাসীদের দেওয়া এই খাদ্যসামগ্রী পেয়ে তিনি খুবই আনন্দিত।