স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় সাচনা বাজারস্থ একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম এবং সাধারণ স¤পাদক হাফিজ কামাল হোসেন ও সহ সাধারণ সম্পাদক ক্বারী মাহদী আল হাসান যৌথ সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আকবর, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা মফিজুর রহমান আলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সভাপতি হাফেজ মাওলানা মহিবুল হক এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মো. ইকবাল হোসেন।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা চলছে। তবে তৌহিদি জনতা বেঁচে থাকা পর্যন্ত ইসলামের আদর্শ ধ্বংস করা সম্ভব নয়। তারা দেশে ইসলামী শরিয়াহভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।