অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১০:১১:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১০:১১:০০ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে ৩ মার্চ মঙ্গলবার রাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে হাওর থেকে মাটি কেটে পরিবহনের দায়ে দুই জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় মোট দেড়লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা যায়নি। তবে মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর গাড়ি আটক করা হয়। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com