জাহাঙ্গীর আলম চৌধুরী::
ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, সকলের সহযোগিতায় ছাতক-দোয়ারাবাজারকে একটি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বুধবার (৪ মার্চ) ছাতক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এমপি মিলন বলেন, এ অঞ্চলের মানুষ শান্তি ও নিরাপদে বসবাস করতে চায়। সড়ক ও নৌপথের চাঁদাবাজি, ছিনতাই, চুরি-ডাকাতি ও চোরাই ব্যবসাসহ সকল অন্যায়-অপকর্ম কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করে এগিয়ে যেতে হবে। উপজেলার প্রতিটি সেক্টর নিয়ে আলাদাভাবে মতবিনিময়ের মাধ্যমে সমস্যার সমাধান ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা শাহ মেহাম্মদ শফিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমেদ, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামন নাহিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রণব লাল দাস, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক জিয়াউর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার বকুল দেবনাথসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম এবং গীতা পাঠ করেন অপু চক্রবর্তী। সভা শেষে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন উপজেলা পরিষদ চত্বরে দরিদ্রদের মাঝে সরকারি চাল বিতরণ এবং কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বিতরণ করেন।