স্টাফ রিপোর্টার ::
ছাতক উপজেলার জাউয়া বাজার ভাই ভাই বাবুর্চি সমিতি লিমিটেডের উদ্যোগে জাউয়া বাজার আকিল কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাউয়া বাজার ভাই ভাই বাবুর্চি সমিতির সভাপতি আবুল হাসনাত। সঞ্চালনায় ছিলেন হোসেন জালাল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রন্ধন শিল্প গোষ্ঠীর সভাপতি শুকুর মিয়া, রঞ্জিত পাল এবং নিশিতা কোম্পানির সঞ্জয় রায়সহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল আহমেদ বলেন, বাবুর্চি ও কৃষক সমাজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করা সময়ের দাবি। তিনি আরও বলেন, বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে বাবুর্চি ও কৃষকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামী ৩০ জুনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।