স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাদেরটেক গ্রামের ঈদগাহ ময়দানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান এবং বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম।
এছাড়াও জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সলুকাবাদ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।