ইসরায়েলের সঙ্গে ‘উন্মুক্ত যুদ্ধের’ ঘোষণা দিলো হিজবুল্লাহ

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৪:৪৪:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৪:৫৫:৪৬ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
ইসরায়েলের সঙ্গে ‘উন্মুক্ত যুদ্ধে’ জড়ানোর ঘোষণা দিয়েছে লেবাননভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি মেনে চলার পর আর ধৈর্য ধরা সম্ভব নয় জানিয়ে মঙ্গলবার এই ঘোষণা দেন গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ নেতা। হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কোমাতি মঙ্গলবার বলেন, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পর থেকে তারা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছেন। লেবানন সরকারের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইসরায়েলি হামলা বন্ধ হবে, এমন আশায় ছিলেন তারা। কিন্তু গত ১৫ মাস ধরে প্রায় প্রতিদিন ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন ‘প্রতিরোধে’ ফেরা ছাড়া তাদের আর কোনও পথ খোলা নেই। হিজবুল্লাহর মিডিয়া অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে কোমাতি লেবানন সরকারেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, লেবানন সরকার হিজবুল্লাহর কর্মকা-কে অবৈধ বলছে এবং অস্ত্র জমা দেওয়ার দাবি জানাচ্ছে, অথচ ইসরায়েলি হামলা বন্ধে তারা কোনও কার্যকর ভূমিকা নেয়নি। কোমাতি আরও বলেন, জায়নবাদী শত্রুপক্ষই একটি পূর্ণাঙ্গ যুদ্ধ চেয়েছিল, যা তারা যুদ্ধবিরতি চুক্তির পরও থামায়নি। সুতরাং এখন থেকে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধই হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com