জগন্নাথপুরে বিএনপি নেতা এমএ কাহারের উদ্যোগে ইফতার মাহফিল

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:৩১:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:৩১:৫০ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের কৃতী সন্তান ও যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি এবং এমএ কাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট এমএ কাহারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার এমএ কাহারের নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা এমএ কাহারের সভাপতিত্বে ও বিএনপি নেতা এমএ কয়েছ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ। এ সময় সাবেক পৌর কাউন্সিলর জিতু মিয়া, বিএনপি নেতা শাহিনুর রহমান, রুহেল আহমদ রাজা, সুহেল আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সুহেল হোসাইন, জুয়েল আহমদ, ইউসুফ আলী লালনসহ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা আবিদুর রহমান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com