সুনামকণ্ঠ ডেস্ক ::
বসন্তকাল চলে আসার পর দুই সপ্তাহ পেরিয়ে গেছে। গতকাল শুক্রবার ছিল ১৪ ফালগুন। এখন পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি। কয়েক দিন আগে সামান্য বৃষ্টি হয়েছিল দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায়। তাই শুষ্ক আবহাওয়া থাকায় ফালগুন তার অস্তিত্ব জানান দিচ্ছে শুকনো পাতা ঝরার মধ্য দিয়েই। এর সঙ্গে গরমও বাড়ছিল। তবে শুক্রবার দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা কমেছে। এ ছাড়া মার্চ মাসের শুরুতে সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টিও হতে পারে। আবহাওয়ার আজকের পূর্বাভাসে এমন তথ্যই মিলেছে।
শুক্রবার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাস থেকে জানা গেছে, সকালে দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, গত বৃহস্পতিবার যা একই এলাকায় ছিল ১৩ দশমিক ৬।
সর্বোচ্চ তাপমাত্রা কমার কথা জানা গেছে এই পূর্বাভাসে। গত বৃহ¯পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম জেলার সন্দ্বীপে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ২৫ ফেব্রুয়ারি যা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৪ দশমিক ৪।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ২৮ ফেব্রুয়ারিও রাত ও দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ১, ২ ও ৩ মার্চ সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই তিন দিন দেশে তাপমাত্রা ১-২ সেলসিয়াস কমতে পারে।