জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার পল্লীতে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই যায়। এতে ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা আলাগদি গ্রামে।
স্থানীয়রা জানান, গত ২৩ ফেব্রুয়ারি সোমবার রাতে সাতা আলাগদি গ্রামের আরজু মিয়ার বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। যদিও আগুনের লেলিহান শিখা দেখে গ্রামবাসী জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কোন কাজ হয়নি। বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।