৩৫ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৯:১০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৯:১০:৫৭ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে ৩৫ কেজি গাঁজা ও নৌকাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চানপুর বাজারের খেয়াঘাট এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের আটক করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি দুই জন জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে শাহ জাহান(৩৮) ও নরসিংদী জেলার রায়পুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ফকর মিয়ার ছেলে রানা সরকার (২৮)। পুলিশ জানায়, মাদক সন্দেহে সুরমা নদীতে ইঞ্জিনচালিত নৌকাসহ ২ জনকে আটক করে চাঁনপুর এলাকাবাসী পুলিশকে জানায়। পরে থানা পুলিশ স্থানীয় চানঁপুর বাজার খেয়াঘাট থেকে ৩৫ কেজি গাঁজার চালান ও নৌকাসহ ২ জন আটক করে থানায় নিয়ে আসে। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, এলাকাবাসীর সহযোগিতায় মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com