জাতীয় দৈনিক দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মুস্তাক আহমেদ চৌধুরী।
এদিকে, পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে সংবাদ পরিবেশন জোরদার করতে পর্যায়ক্রমে সংবাদদাতা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য সাংবাদিকদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
নবনিযুক্ত জেলা প্রতিনিধি মুস্তাক আহমেদ চৌধুরী জেলার কর্মরত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও শুভাকাক্সক্ষীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে তিনি কাজ করে যাবেন। - সংবাদ বিজ্ঞপ্তি