ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দিরাইয়ে দরিদ্র রোগীদের ছানি অপারেশন

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:৪৭:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:৪৭:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ছানি অপারেশনসহ সাধারণ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিরাই উপজেলাধীন পৌর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্পে মোট ৭৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ২৫ জনকে ছানি রোগী হিসেবে শনাক্ত করে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে একই দিন তাদের ছানি অপারেশন স¤পন্ন করা হয়। অপারেশনের পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট রোগীদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। রোগীদের বিদায় উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়ের উদ্যোগে ব্যাংকের অর্থায়নে সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পাচ্ছে। পাশাপাশি ব্যাংকের সহযোগিতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি কার্যক্রমও অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান রুবেল এবং সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়া। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগ ও ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে আয়োজিত এ চক্ষু ক্যা¥্প বিনামূল্যে চিকিৎসা ও সফল ছানি অপারেশন সেবা পেয়ে উপকারভোগী রোগী ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com