স্টাফ রিপোর্টার ::
প্রতি বছরের ন্যায় এবারো বাউল সাধক কলিম শাহ’র ১০৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর উচারগাঁয়ে ওরশ ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে এই ওরশের আয়োজন করে কলিমশাহ বাউল সংঘ সাদকপুর উচারগাঁও। রাতভর ওরশ অনুষ্ঠান বাউলগান পরিবেশিত হয়।
কলিম শাহ বাউল সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি লন্ডনপ্রবাসী আবুল আজাদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ওরশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা অংশগ্রহণ করেন। রাতভর বিভিন্ন শিল্পীদের ভক্তিমূলক গানে মুখরিত হয়ে উঠে ওরশ প্রাঙ্গণ। আশপাশের ইউনিয়নগুলো থেকে জনতার ঢল নামে ওরশ অনুষ্ঠানে।
অনুষ্ঠানে বাউলশিল্পীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্মারক প্রদান করেন কলিম শাহ বাউল সংঘের প্রতিষ্ঠাতা লন্ডনপ্রবাসী আবুল আজাদ। এরা হলেন ঢাকা থেকে আগত বাউল সাধক আরিফ দেওয়ান, ফকির ডা. অচিনপুরী, বাউল নবীন সিদ্দিক ও বাউল হারুন মিয়া।
গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত অতিথি শিল্পী বাউল সাধক আরিফ দেওয়ান, মহিলা শিল্পী বাবলী সরকার, সাথী বৈদেশী ও তন্নী সরকার। স্থানীয় শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন কবির আহমেদ, ফকির অচিনপুরী, মানিক ভান্ডারী, আক্কল হোসেন, আরশ আলী, আব্দুল কুদ্দুছ, আনছর আলী, আব্দুল মানিক, বাউল বিরাজ উদ্দিন, বাউল রশিদ উদ্দিন সরকার, বাউলিয়ান ফয়সল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কলিম শাহ বাউল সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান।