জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পাটলি কুড়েরপাড় গ্রামের বাসিন্দা সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি ওয়াহিদুর রাজা ছিলেন সর্বদা হাসিমুখের সদালাপী ও সাদামনের মানুষ। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ওয়াহিদুর রাজার রুহের মাগফেরাত কামনা করেছেন।