তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

আপলোড সময় : ১৪-০২-২০২৬ ১০:০৪:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৬ ১০:০৪:২৬ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এজন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়ে বলেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রেক্ষাপটে মোদী ভারতের পক্ষ থেকে শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। একই সঙ্গে তিনি সফলভাবে নির্বাচন স¤পন্ন হওয়ায় বাংলাদেশর জনগণকেও শুভেচ্ছা জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, বাংলাদেশের নির্বাচনে তারেক রহমান এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে নিরঙ্কুশ নির্বাচনি জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। এক বিবৃতিতে বলা হয়, এই বিজয় গণতন্ত্রের বিজয় এবং বহু চ্যালেঞ্জের মধ্য দিয়ে অগ্রসর হয়ে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের মতামত ¯পষ্টভাবে প্রকাশ করেছে। মালয়েশিয়ার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ এই রূপান্তরকালীন সময়ে তার নেতৃত্ব এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া স¤পন্ন করার ভূমিকা প্রশংসনীয়। তাছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com