স্টাফ রিপোর্টার ::
সারাদেশে ভূমিধস বিজয়ে জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ী হওয়ায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আনন্দ মিছিলের বদলে দোয়া মাহফিল হয়েছে জেলার বিভিন্ন স্থানে। নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নির্দেশে শুক্রবার বাদ জুমআ শহরের তেঘরিয়া মসজিদে শোকরানা দোয়া করেন বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রুমেন আহমেদ প্রমুখ। দোয়ায় দেশ ও মানুষের মঙ্গল কামনা করে নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানান।