স্টাফ রিপোর্টার ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেটের সুনামগঞ্জ জেলা পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ জেলা পরিদর্শন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা উল্লেখ করা হয়েছে।
সফরকালে জিওসি, সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সুনামগঞ্জ জেলার বেসামরিক প্রশাসন, আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরেপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। জিওসি, নিরেপেক্ষতা, পেশাদারিত্ব, শংৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়াও পরিদর্শনকালে তিনি বলেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হবে।