দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৭:০৬:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৭:০৬:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর-ফতেপুর সড়কের বারুঙ্কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে বারুঙ্কা গ্রাম থেকে শাহ আলম একটি মোটরসাইকেলে করে আনোয়ারপুর-ফতেপুর সড়ক হয়ে আনোয়ারপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সুনামগঞ্জ শহরের উদ্দেশ্যে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হন। একই ঘটনায় দুই মোটরসাইকেলের আরও পাঁচ আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com