সুনামকন্ঠ ডেস্ক::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সদস্য, কবি ও সাহিত্যিক জান্নাতুল ফেরদৌস ডলি আধুনিক বাংলা সাহিত্যের এক প্রতিশ্রুতিশীল কণ্ঠস্বর। আজ ২ ফেব্রুয়ারি এই গুণী কবির শুভ জন্মদিন। অল্প সময়ের মধ্যেই তাঁর চিন্তাশীল লেখা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি পাঠকমহলে বিশেষ পরিচিতি অর্জন করেছেন। করোনাকালীন সময়ে সাহিত্যচর্চায় তার পথচলা শুরু হয়। প্রথম কবিতা ‘কোভিড-১৯’ প্রকাশের পর থেকেই নিয়মিতভাবে তার কবিতা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, সাহিত্য সাময়িকী এবং যৌথ গ্রন্থে প্রকাশিত হতে থাকে। পাশাপাশি তিনি বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতায় সম্মাননা অর্জন করেন। সুনামগঞ্জে জন্ম নেওয়া এই প্রতিশ্রুতিশীল কবি কয়েক বছর আগে যুক্তরাজ্যে পাড়ি জমান। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন এবং প্রবাসে থেকেও বাংলা সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি-এর অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ ‘অবাক করা আজ’ (২০২২) পাঠকমহলে প্রশংসিত হয়েছে। আসন্ন অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন কাব্যগ্রন্থ ‘মনের সীমানা নেই’। এই গুণী কবির জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তার সাহিত্যযাত্রা হোক আরও সমৃদ্ধ ও সাফল্যময়।
শুভেচ্ছান্তে...
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের পক্ষে
প্রভাষক দুলাল মিয়া-সভাপতি
অনুপ তালুকদার-সাধারণ সম্পাদক।