জামালগঞ্জে জামায়াত প্রার্থী তোফায়েল আহমেদের গণসংযোগ

আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৯:১৩:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৯:১৩:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ জামালগঞ্জ উপজেলায় গণসংযোগ ও পথসভা কর্মসূচি পালন করেছেন। রবিবার দিনব্যাপী উপজেলার সেলিমগঞ্জ বাজার, গজারিয়া বাজার ও নাজিমনগর বাজারসহ বিভিন্ন এলাকায় পথসভা করেন। পথসভায় জামালগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও নায়েবে আমির মো. ফখরুল আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ। গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলী আকবর, ফেনারবাঁক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোশাহেল আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা রশিদ আহমদ প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com