জাতীয় সংসদ নির্বাচন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা

আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৯:৪৭:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৯:৪৭:৩৬ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে বৃহ¯পতিবার বিকেলে এম এ শহীদ (৪২) নামের এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ- পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধির দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এই দ- দেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজার থেকে বৃহ¯পতিবার বিকেল তিনটার দিকে সুনামগঞ্জ-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে ধানের শীষ প্রতীকের পক্ষে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকেরা একটি শোভাযাত্রা বের করেন। এটি মধ্যনগর উপজেলার শহীদ আয়াতুল্লাহ সেতুর ওপর এসে থামলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মোটরসাইকেল শোভাযাত্রার নেতৃত্বে থাকা এম এ শহীদকে তিনহাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com