অগ্রযাত্রা কিন্ডারগার্টেনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৪০:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:৪০:১২ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরের ঐতিবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রযাত্রা কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামে অবস্থিত স্কুল প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মো. সালামত আলীর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক কালীপদ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, অভিভাবক সমসর আলী, স্কুল কমিটির সহ-সভাপতি কফিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পিটু মিয়া, স্কুলের সহকারী শিক্ষক নিবারণ দাস, অনিক সরকার, মনিষা রাণী ধর, মারুফা বেগম, মুন্নী আক্তার, চম্পা রাণী দাস, ফাতেমা আক্তার, রুমি বেগম প্রমুখ। সভায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com