ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা থানা চত্বরে শনিবার বেলা ১২টার দিকে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এই আয়োজন করে। অগ্নিকা-ের ঘটনা ঘটলে কী কী করণীয় তা সেখানে প্রদর্শন করা হয়। অগ্নিনির্বাপণ মহড়ায় নেতৃত্ব দেন ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ লিয়াকত আলী। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা, ওসি (তদন্ত) মো. ইমাম হোসেন, এসআই বাবলু রহমান খান, শরীফুল ইসলাম, এএসআই হানিফ মিয়া,হাবিবুর রহমান প্রমুখ।