স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে এ সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।
আড্ডায় সভাপতিত্ব করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়া। আড্ডাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ তালুকদার।
সাহিত্য আড্ডায় সাহিত্যের বিভিন্ন দিক ও অনুষঙ্গ নিয়ে আলোচনা করেন প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক হাবিবুল্লাহ আছকির তালুকদার, প্রভাষক শেখ মোশাররফ হোসেন, শিক্ষক আহমেদ নূর আলবাব ও কবি রেজাউল করিম কাপ্তান।
এ সময় স্বরচিত কবিতা পাঠ করেন অনুপ তালুকদার, আহমেদ নূর আলবাব, মোশাররফ হোসেন বাবলু, শাহ মো. কামরুজ্জামান, মো. হেলাল আহমদ, আলমগীর শাহ, আদিল আরমানসহ অন্যান্য কবিরা।
উল্লেখ্য, প্রতি শনিবার সন্ধ্যা ৬টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সাহিত্যপ্রেমী ও সাহিত্য অনুরাগীদের এ আড্ডায় উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।