জগন্নাথপুরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে প্রয়াত মুরব্বিদের ইসালে সওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামে শাহ মোবারক মঞ্জিলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আবদুল কাইয়ূম সিদ্দিকী। এতে হাফিজ মাওলানা ইসমাইল খান, হাফিজ মাওলানা আহমদ শফি, মাওলানা আবদুল্লাহ আল মামুন, পীর ছালিক আহমদ, সেলিম মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় প্রয়াত শাহ মোবারক উল্লাহের পুত্র বিশিষ্ট সালিশি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাকসহ উত্তরসূরিগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com