দোয়ারাবাজার প্রতিনিধি ::
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আবদুল কাদির বলেছেন, অবহেলিত ও উন্নয়নবঞ্চিত ছাতক-দোয়ারাবাজারবাসীর খেদমত করতেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে অবস্থিত তার নির্বাচনী প্রধান কার্যালয়ে দুই উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাফিজ আব্দুল কাদির, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘দেওয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দরিদ্র ও বঞ্চিত মানুষের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক স¤পাদক অধ্যক্ষ আবদুল হান্নান, জেলা সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, নির্বাচন পরিচালনা কমিটির ছাতক প্রধান সমন্বয়ক মাওলানা আকিক হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, যুগ্ম সাধারণ স¤পাদক মাওলানা আখতার হোসেন আতিক, সাংগঠনিক স¤পাদক ফারুক আহমদ জাবেদসহ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।