নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৭:৫১:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৭:৫১:০১ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকে। ১২ ফেব্রুয়ারি (বৃহ¯পতিবার) ভোটের পর শুক্র ও শনিবার। ফলে দুই দিনের সাপ্তাহিক ছুটির সঙ্গে দুই দিন সাধারণ ছুটি মিলে টানা চার দিন ছুটি থাকছে। এর বাইরে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। ফলে শুক্র ও শনিবার বাদে শ্রমিকেরা টানা তিন দিন ছুটি পাবেন। বৃহ¯পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন ঘিরে ছুটির বিষয়ে এ সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকেরা তিন দিন ছুটি পাবেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com