স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ জানুয়ারি (বুধবার) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিটের নেতৃত্বে জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় সমন্বিতভাবে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৪ জন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারের পাশাপাশি ২টি বিদেশি পিস্তল, ৪টি .২২ রাইফেল, ৪টি পাইপ গান, ১টি স্টান গান, ৬ রাউন্ড বিদেশি কার্তুজ, ১ রাউন্ড শর্টগান কার্তুজ, ৮০টি দেশীয় সাউন্ড বোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ১৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশি মদ, ১১.৩ কেজি গাঁজা এবং ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকা- সম্পর্কিত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যা¤প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।