জামালগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল জামালগঞ্জ উপজেলা বিএনপি ও জমিয়ত নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ স¤পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাজাহান, তাহিরপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, ২য় যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাছুম মাহমুদ তালুকদার, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কাদির, সাধারণ মাওলানা লুৎফর রহমান, কেন্দ্রীয় যুব জমিয়তের সাবেক সদস্য মাওলানা আলতাফুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদনান ফয়েজ শুভ প্রমুখ।