ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এতে সভাপতিত্ব করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ধর্মপাশা উপজেলা কার্যালয়ের আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক সুমন রুরাম প্রমুখ।