স্টাফ রিপোর্টার::
হযরত খাদিজা (রা.) মহিলা মাদরাসা ও নুরানী কিন্ডারগার্টেনের বার্ষিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাদরাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং মাদরাসার প্রধান শিক্ষক মুফতি মাহমুদুল হাসান রিদওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসননগর মাদরাসার সম্মানিত মুহাদ্দিস, রাওজাতুস সালিহাত মাদরাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম মুফতি ইফতেখার হাসান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আল আক্বসা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মাওলানা আলী খান, সুনামগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মুছাদ্দিক বিল্লাহ এবং ইব্রাহিমপুর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা জয়নুল আবেদীন মাহবুবসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা, বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথিবৃন্দ শিক্ষার মানোন্নয়ন ও দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বার্ষিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।