শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা আজ

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১০:৪৬:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১০:৪৬:১৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা আজ বৃহ¯পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় লাইব্রেরি মিলনায়তনে সভা শুরু হবে। সদস্যদের নিবন্ধন শুরু হবে বিকাল ৫টা থেকে। সভায় সভাপতিত্ব করবেন লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বর্তমানে লাইব্রেরির আজীবন ও দাতা সদস্য আছেন ৭৭২জন। লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমান জানান, এবারের সভায় নিয়মিত আয়োজনের পাশাপাশি ‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি বীরবিক্রম সম্মাননা পদক’ প্রদান, লাইব্রেরি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৬৫ বছর যাঁরা সাধারণ স¤পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাঁদের সম্মাননা প্রদান করা হবে। তিনি সভায় সকল সম্মানিত সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। -সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com