স্টাফ রিপোর্টার ::
ফারিহা একাডেমির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের নতুনপাড়ায় অবস্থিত ফারিহা একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে। তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিকতার অভাব প্রকট। সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের আরও বেশি যতœশীল হতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক ন্যায়বোধ, শিষ্টাচার ও উদার মানসিকতায় গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীর প্রতি অভিভাবকদের সচেতন দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি। অভিভাবকদের সচেতনতা শিক্ষার্থীদের সঠিক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ফারিহা একাডেমির প্রতিটি শিক্ষক শিক্ষার্থীদের প্রতি যতœশীল এবং পাঠদানে মনোযোগী। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় ও সচেতনতা তৈরি করতে পারলে প্রতিটি শিশু সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
ফারিহা একাডেমির সহকারী শিক্ষক দেবাশীষ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নমিতা রাণী সরকার ও অনুপ নারায়ণ তালুকদার।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।